শিক্ষানুরাগী ডা. মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) ২৪তম মৃত্যুবার্ষিকী
২৭ ফেব্রুয়ারি সোমবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল রাজার একমাত্র মুসলিম জমিদার মরহুম মেজবাহ্উদ্দিন আহম্মেদ খানের (আব্দু মিয়া) জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট সমাজ সেবক, ফুলদী বাজার, জনতা উচ্চ বিদ্যালয় ও জি.এস দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষানুরাগী ডা. মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) ২৪তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে রাজা মিয়া সমাজ কল্যাণ ট্রাষ্ট ও পরিবারবর্গ দিনব্যাপী কুরআনখানী, বাদ যোহর কাঙ্গালীভোজ এবং বাদ আসর কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মরহুমের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের আয়োজিত অনুষ্ঠানে শরিক হতে পরিবার ও ট্রাষ্টের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, জিএস দাখিল মাদ্রাসা, স্থানীয় বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠনও দোয়া-মাহফিলের আয়োজন করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, ১৯৯৩ সনে ডা. মুক্তাজুল হোসেন খান (রাজা মিয়া) মাত্র ৬৪ বছর বয়সে ধনুষ্টংকার রোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫পুত্র, ৭ কন্যা ও অগনীত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে যান।
গুণী ও শিক্ষানুরাগী মৃত্যুর পূর্ব পর্যন্ত ফুলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জনতা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, জিএস দাখিল মাদ্রাসা’র সহ-সভাপতি, ফুলদী বাজার কমিটি’র প্রধান উপদেষ্টা এবং ফুলদী জাবালী নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাঁহ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন।
